
বাংলা রিডার ডেস্ক
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে রাজধানীর অন্যতম বড় সমস্যা যানজট কমাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



