
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক, সমকালের জেলা প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারীর মা সুলতানা আঙ্গিজ (দিল আঙ্গিজ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ মার্চ ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতানা আঙ্গিজ ছিলেন সাবেক কাস্টমস সুপারিনটেনডেন্ট মরহুম সুলতান আহমেদ পাটোয়ারীর স্ত্রী এবং চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারীর মা। তার সন্তানদের মধ্যে মঞ্জিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান ও প্রবাসী মহসিন আহমেদ উল্লেখযোগ্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর চাঁদপুর শহরের সবদার খান স্কুল মাঠে প্রথম জানাজা এবং পরে রামপুরের রাঢ়িরচর পাটোয়ারী বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।



