
বাংলা রিডার ডেস্ক
ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (২২ মার্চ) এ ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানি যুদ্ধসংক্রান্ত ব্লগার ‘ভাহিদ অনলাইন’ সামাজিক মাধ্যমে জানান, তেহরানের পূর্বাঞ্চলের পারদিস এবং নিকটবর্তী দামাভান্দে এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই তথ্য দিয়েছে ‘মামলেকেটে’ নামের আরেকটি ব্লগার গ্রুপ, যারা জানিয়েছে দামাভান্দের আশপাশে অন্তত তিনটি বড় বিস্ফোরণ ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এদিন তেহরানে নতুন করে হামলার ঘোষণা দেয় Israel। ওই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোন স্থাপনায় আঘাত হানা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়া হয়।
জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।
সূত্র: আল জাজিরা



