দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা রিডার ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ১০টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করা হয়। প্রথম পর্যায়ে দিনাজপুরসহ দেশের ৫৪টি জেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

Recommended For You