চাঁদপুর লক্ষ্মীপুর ইউপি ও পৌর এলাকায় ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

বাংলা রিডার ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

গতকাল বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং একাধিক উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন তার জন্মস্থান উল্লেখ করে তিনি বলেন, “আমি ভোট চাইতে নয়, আপনাদের দোয়া চাইতে এসেছি। এলাকার সন্তান হিসেবে আপনাদের ভালোবাসাই আমার শক্তি।” তিনি বলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন ধানের শীষের ঘাঁটি। এখানে বিপুল ভোটে জয়ী হতে পারলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হবে।

তিনি বিশুদ্ধ পানি শোধনাগার স্থাপন, স্বাস্থ্যসেবা ক্লিনিক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে লক্ষ্মীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত এলাকায় রূপান্তর করা হবে।”

সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহাজাহান কবিরাজের ব্রিজ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুচ্ছগ্রামে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পৌর ৩ নম্বর ওয়ার্ডের নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন।

লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরু ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এসব সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও পৌর ৩ নম্বর ওয়ার্ডে পৃথক উঠান বৈঠকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। গণসংযোগ ও সভাগুলোতে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

Recommended For You