র‌্যাবের নতুন নাম  ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

বাংলা রিডার ডেস্ক
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। এর আগে বাহিনীর যাত্রার শুরুতে এর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

নাম পরিবর্তনের ফলে কাজের ধরনে কী পরিবর্তন আসবে—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাহিনীর কার্যক্রমে ইতোমধ্যেই পরিবর্তন এসেছে। অনেকের প্রত্যাশা ছিল র‌্যাবের নাম পরিবর্তন করা হোক, সে কারণেই নতুন নামকরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এরইমধ্যে বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে এবং শিগগিরই নতুন পোশাকে সদস্যদের দেখা যাবে।

বিজ্ঞাপন

Recommended For You