জনগণের মুখোমুখি চাঁদপুর-৩ আসনের পাঁচ প্রার্থী

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির আয়োজনে বাবুরহাট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এএইচএম আহসান উল্লাহ, গণঅধিকার পরিষদের জাকির হোসেন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জাহাঙ্গীর হোসেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটাররা তাদের প্রত্যাশা ও বিভিন্ন প্রশ্ন প্রার্থীদের সামনে তুলে ধরেন। জবাবে প্রার্থীরা ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে চাঁদপুরের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নিজ নিজ কর্মপরিকল্পনার কথাও জানান তারা।

সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ ও সুজন জেলা কমিটির সহ-সভাপতি আলম পলাশ।

বিজ্ঞাপন

Recommended For You