
বাংলা রিডার ডেস্ক
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ লতিফ।
শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি সোহেল রুশদী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, “চাঁদপুরের একক ও ঐক্যবদ্ধ প্রেস ক্লাব আমাকে সত্যিই মুগ্ধ করেছে। সাংবাদিকদের এই ঐক্য বিরল দৃষ্টান্ত।” তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান এবং বলেন, গণভোটে ভোট প্রদান সম্পূর্ণভাবে জনগণের নিজস্ব সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, প্রেস ক্লাবের জন্য একটি মানসম্মত ভবন নির্মাণ, লেকপাড় সৌন্দর্যবর্ধন এবং চাঁদপুরে একটি বড় জাদুঘর স্থাপনের স্বপ্ন রয়েছে তার। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, সাংবাদিকতা একটি মহান ও চ্যালেঞ্জিং পেশা। চাঁদপুরে সাংবাদিকদের একক প্রেস ক্লাব এবং পারস্পরিক ঐক্য প্রশংসনীয়। তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার কথা তুলে ধরেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গণমাধ্যম সমাজের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। সাংবাদিকরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সুন্দর নির্বাচন সম্ভব হবে। একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, সাংবাদিকরা যেন কোনো ব্যক্তি বা দলের নয়, দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। তিনি আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, তা নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা।
উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সাংবাদিক ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন প্রেস ক্লাব সদস্য মো. ইউনুস উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আহম্মদ উল্যাহ এবং গীতা পাঠ করেন লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। পরে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, বি এম হান্নান (বাংলাদেশের পরবর্তীত প্রেক্ষিপট ও সাংবাদিকতা), ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, কাদের পলাশ, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, অধ্যাপক দেলোয়ার আহমেদ, ফারুক আহমেদ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান, চাঁদপুর জেলা আদালতের এপিপি শামসুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্র শক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেন।
উপজেলা সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম কাজল, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, শাহরাস্তি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট ও ফুল গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।



