ঈগল লঞ্চের কর্ণধার এস এম আব্দুর জাব্বারের ইন্তেকাল

বাংলা রিডার ডেস্ক
মেসার্স শেখ ব্রাদার্স শিপিং কর্পোরেশন (ঈগল লঞ্চ কোম্পানি)-এর কর্ণধার এস এম আব্দুর জাব্বার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকার জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এস এম আব্দুর জাব্বার এর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে তার প্রতিষ্ঠিত পরিবহন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন।

এক শোকবার্তায় মেসার্স শেখ ব্রাদার্স শিপিং কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এস এম আব্দুর জাব্বার প্রায় ৪০ বছর ধরে শিপিং ব্যবসার সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You