ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর পথে যাত্রা

বাংলা রিডার ডেস্ক

ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে যাত্রা করেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে ক্যাম্পাস থেকে তাদের এই মিছিল শুরু হয়।

জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য দুই আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।

সকালে কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাস ঘুরে আবার প্রধান প্রবেশপথে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন।

এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিল শেষে তারা বুলডোজারসহ ধানমন্ডি ৩২-এর উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

Recommended For You