এই মনোনয়ন চাঁদপুরবাসীর: শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়ন পাওয়ায় শোকরিয়া আদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর, বুধবার বাদ আছর চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি ও মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর পর আমি কৃতজ্ঞতা জানাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি। এই মনোনয়ন আমার নয়, এটি চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শকে আমাদের ধারণ ও লালন করতে হবে। সদর ও পৌরসভায় প্রায় ৪ লক্ষ ১৫ হাজার ভোটার রয়েছে—জয়-পরাজয় এখন আপনাদের হাতে। আজ থেকেই আমরা চূড়ান্ত প্রচারণা শুরু করছি।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। কেউ যেন দায়িত্বে ফাঁকি না দেন, তাহলে আমরা বিজয়ের ফসল ঘরে তুলতে পারব। এখনো মাঠে পর্যাপ্ত নেতা-কর্মী নামেননি; প্রায় আড়াই-তিন হাজার রয়েছেন মাত্র। সবাইকে মাঠে নামতে হবে। জনগণকে বিভ্রান্ত করে এমন কোনো কাজ করা যাবে না। যাঁরা মনোনয়ন পাননি, তাঁদের নিয়েও আমরা একসঙ্গে কাজ করব। চাঁদপুরের যোগ্য নেতারাই মনোনয়ন চেয়েছিলেন। আমি চাঁদপুরবাসীর সঙ্গে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, ডি. এম. শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, কৃষক দলের সভাপতি এনায়েত উল্যা খোকন, মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, ছাত্রদল সভাপতি ইমান হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

Recommended For You