চট্টগ্রাম ইপিজেডে গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলা রিডার ডেস্ক
চট্টগ্রামের সিইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) এলাকার ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি নয়তলা গার্মেন্টস কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। কারখানাটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন এবং সেখানে মূলত মেডিকেল একসেসরিজ তৈরি হতো।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। আগুনের কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ নৌবাহিনীর ৬টি ইউনিট এবং বিমানবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।

এখনও কেউ ভবনের ভেতরে আটকা পড়েছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন ও উদ্ধারকারী দল।

বিজ্ঞাপন

Recommended For You