ইশরাকের সঙ্গে বিয়ের সময় জানালেন নুসরাত নিজেই

বাংলা রিডার ডেস্ক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খানের বাগদান পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঢাকার বারিধারায় তাদের বাসভবনে এক ঘরোয়া আয়োজনে এই বাগদান অনুষ্ঠিত হয়। ইশরাকের হবু স্ত্রীর ছবি ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, যা ঘিরে দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

নুসরাত খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে। তিনি লেখেন,
“আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল (শুক্রবার) বারিধারায় আমাদের বাসভবনে ছোট পরিসরের এক পারিবারিক অনুষ্ঠানে জনাব ইশরাক হোসাইনের সঙ্গে আমার ইনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।”

তিনি আরও জানান, “আমাদের বিয়ে আগামী বছর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই শুভ মুহূর্তটি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য নূর মোহাম্মদ খানের বড় কন্যা।

বিজ্ঞাপন

Recommended For You