
বাংলা রিডার ডেস্ক
২০২৬ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, বই ছাপানোর দায়িত্ব কোন প্রতিষ্ঠানগুলো পাবে, তা চলতি মাসেই চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, “এবার যাচাই-বাছাই করে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হবে। গত বছর কিছু অনিয়মের অভিযোগ এসেছিল। যারা এসব অনিয়মে জড়িত ছিল, তাদের এবার কাজ দেওয়া হবে না।”
এ সময় তিনি আরও জানান, তিন মাসের জন্য করোনার টিকা আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের সঙ্গে আলোচনার মাধ্যমে টিকার কমিশন কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী তিন মাসের জন্য টিকা সরবরাহ করা হবে প্রতিযোগিতামূলক দরপত্রের (কম্পিটিটিভ বিডিং) মাধ্যমে।



